প্রতিষ্ঠানের বিস্তারিত..

সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৭নং মূলঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী মূলঘর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকার প্রান্তিক গণমানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি এলাকার কয়েকজন গন্যমান্য মানুষের দূরদর্শিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল। ফকিরহাট উপজেলার বুকচিরে বয়ে চলেছে ভৈরব নদ। তার উত্তর পাড়ে বিশ্বরোডের পূর্ব দিকে এক একর জমির উপর বিদ্যালয়টির অবস্থান। ০১/০১/১৯৯৫ সালে বিদ্যালয়টি পাঠদানের স্বীকৃতি অর্জণ করে।সন্তোষজনক পাঠদান এবং কাঙ্খিত ফলাফল অর্জনের ধারাবাহিকতায় ০১/০১/১৯৯৭ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মান্থলি পেমেন্ট অর্ডার অথার্ৎ সেই কাঙ্খিত এমপিও আদেশ জারী হয় যা এখন ও অব্যাহত রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে প্যাটার্ণ অনুসারে সকল শিক্ষক কর্মচারী রয়েছে।